← সব সংজ্ঞাRead in English →

৭

কেতাব

Arabic: কেতাব

মুদ্রিত বইয়ের সঙ্গে মিলিয়ে সংজ্ঞাগুলো সংশোধন করা হচ্ছে। প্রতিটি শব্দ যাচাই হওয়ার সঙ্গে সঙ্গে সংশোধন যোগ করা হবে।

নূরে-মোহাম্মদীর মাধ্যমে বিচিত্র সৃষ্টিরূপে স্রষ্টার বিকাশ বিজ্ঞানকে কেতাব বলে। উচ্চমানের বিশিষ্ট সাধকের উপর কেতাৰ জ্ঞান নাজেল হওয়া বিষয়টি সর্বকালের একটি চিরন্তন ব্যবস্থা । কেতাব হইল বিশ্ব প্রকৃতির সামগ্রিক বিকাশ বিজ্ঞান । মানুষের জন্য আল্লাহর দেওয়া জীবন বিধানও কেতাবের অন্তর্ভূক্ত । আল্লাহর বিকাশ বিজ্ঞানকে কেতাব বলে । যে যন্ত্রের মধ্যে বা যে সকল রূপের মধ্যে আল্লাহর উক্ত বিজ্ঞানময় বিকাশ ঘটে তাহার মধ্যে মানব দেহ সর্বশ্রেষ্ঠ । এইজন্য মানব দেহকে আল-কেতাব বলা হইয়াছে । আল কেতাবের জাহের রূপ “মানব দেহ' এবং বাতেন প্রক্রিয়া “বিকাশ বিজ্ঞান । আল-কেতাবের উভয় প্রকার বিকাশের মূল উৎস নূর-মোহাম্মদ। “আল কেতাব পাঠ করা” অর্থ আপন দেহ পাঠ করা তথা ২২ কোরান দর্শন আপন দেহের মধ্যে আত্মদর্শনের অনুশীলন করা । আপন দেহই সকল জ্ঞানের মূল উৎস। সহজ কথায় কেতাব অর্থ, মানব দেহ। আল-কেতাব অর্থ বিশিষ্ট মানব দেহ বা সিদ্ধপুরুষ অর্থাৎ প্রতিষ্ঠাপ্রাপ্ত একজন মহাপুরুষ । আল-কেতাব হইতে ধর্মপ্রন্থসমূহের আগমন ।

উৎস: কোরান দর্শন — শব্দ সংজ্ঞা, পৃষ্ঠা ২১