আর্শ ও কুরসী
মুদ্রিত বইয়ের সঙ্গে মিলিয়ে সংজ্ঞাগুলো সংশোধন করা হচ্ছে। প্রতিটি শব্দ যাচাই হওয়ার সঙ্গে সঙ্গে সংশোধন যোগ করা হবে।
আল্লাহর পবিত্রতার বিকাশ মানুষ এবং জিনের মন ছাড়া সমগ্র সৃষ্টিতে প্রাকৃতিক নিয়মেই চলিতেছে । এই সকল সৃষ্টি হইল আল্লাহর কুরসী ৷ ইহাদের মধ্যে আল্লাহর পবিত্রতা তার রচিত বিধান অনুযায়ী আপনা আপনি প্রকাশিত হইতেছে। আল্লাহর আদেশ-নির্দেশ যে মনের মধ্যে পরিপূর্ণভাবে কার্যকরী হয় সেই মনকে আর্শ বলে । মানুষ এবং জিনের মন যখন তস্বীহ করিতে সক্ষম হয় তখনই তস্বীহ হইয়া যায় হামদ্ এবং সেই মন বা নফস আর্শে পরিণত হইয়া যায়। আরশের মধ্যে আল্লাহর আদেশ-নির্দেশ পূর্ণভাবে কার্যকরী হইতে থাকে । আর্শ আল্লাহর কর্তৃত্ব। মোমিনের কলব এই কর্তৃত্ব প্রকাশের অধিকারী হইয়া থাকে। মোমিনগণের কলব গুলি আল্লাহর আর্শ। মোমিন আল্লাহর আদেশের ব্যতিক্রম কাজ আর কখনও করেন না।
উৎস: কোরান দর্শন — শব্দ সংজ্ঞা, পৃষ্ঠা ২১