জীবন ও শিক্ষা
জীবনী
আবির্ভাব ২২ সেপ্টেম্বর ১৯১৪ (৭ আশ্বিন ১৩২১) · দেহত্যাগ ২২ সেপ্টেম্বর ২০০৬ (৭ আশ্বিন ১৪১৩)
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভক্তের মাথার তাজ, যুগস্রষ্টা মহাপুরুষ মাওলা শাহ্ সূফি সদর উদ্দিন আহ্মদ চিশ্তী (আ.) ২২ সেপ্টেম্বর ১৯১৪ ঈসায়ী (৭ আশ্বিন ১৩২১ বঙ্গাব্দ) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া গ্রামে আবির্ভূত হন। পিতা কাজিম উদ্দিন আহমদ, মাতা ইয়ারন নেসা; ছয় ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। ৯২ বছর পর সেই একই তারিখে — ২২ সেপ্টেম্বর ২০০৬ ঈসায়ী (৭ আশ্বিন ১৪১৩ বঙ্গাব্দ) — তিনি দেহত্যাগ করেন।
শিক্ষাজীবন
ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, এবং ১৯৪২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি বিষয়ে গ্রাজুয়েশন (বি.এ.)। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন।
পরিবার
৭ জুলাই ১৯৪৬ তিনি গুরুমা বেগম গওহর আরা (সা.)-কে বিয়ে করেন। তাঁদের তিন পুত্র ও ছয় কন্যা।
আধ্যাত্মিক জীবন
তাঁর মুর্শিদ কেবলা খাজা শাহ্ পীর চিশতি। কাশ্মিরী শাহ্ সাহেবের আস্তানা ও কালাচান শাহ্ বাবার রওজায় তিনি সঙ্গীদের সাথে আলোচনায় মগ্ন থাকতেন; ধ্যান-সাধনার জন্য সুভাঢ্যা ও আমিনপাড়ায়ও থেকেছেন। রাতের পর রাত তিনি দাঁড়িয়ে সালাত করতেন ও কোরআন পড়তেন। পবিত্র কোরআনের অনুবাদ ও ব্যাখ্যার মাধ্যমে তিনি একটি জীবনদর্শন রেখে গেছেন — কোরান দর্শনসহ তাঁর বইগুলো এই ওয়েবসাইটের "বই" অংশে আছে।
জীবনযাপন
তিনি অতি সাধারণ জীবন কাটাতেন — পায়ে হেঁটে অফিসে যেতেন, নিজে রান্না করে সবাইকে নিজ হাতে খাওয়াতেন, কোনো কাজকে ছোট মনে করতেন না, আর মানুষের সেবাকেই প্রথম কাজ মনে করতেন। তাঁর সন্তানদের স্মৃতিচারণ "স্মৃতিতে মাওলা" পাতায়।
বংশ পরিচয়
পিতৃকুল ও মাতৃকুলে মাওলার পরিবার এবং তাঁর বংশধরেরা — সরাসরি বংশধারা, পরিবার ধরে, অথবা পূর্ণ চার্টে।
