শব্দ সংজ্ঞা

মাওলা সদর উদ্দিন আহ্‌মদ চিশ্‌তীর ব্যাখ্যায় কোরানের মূল শব্দসমূহ, কোরান দর্শন গ্রন্থ থেকে।

মুদ্রিত বইয়ের সঙ্গে মিলিয়ে সংজ্ঞাগুলো সংশোধন করা হচ্ছে। প্রতিটি শব্দ যাচাই হওয়ার সঙ্গে সঙ্গে সংশোধন যোগ করা হবে।

  1. ১জাকাতArabic: জাকাতমানবীয় আমিত্ের উৎসর্গের নামই জাকাত । বস্তগত কোন দানকে কোরানে জাকাত বলেন নাই। মনের মধ্যে মহা শুন্যভাব জাগিয়া উঠাই জাকাত | Vacating of the mind from all sorts of material attachments.
  2. ২সদকাArabic: সদকাসত্যের বাস্তব অনুভূতি, চরিত্রের মধ্যে সত্যকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করার নাম সদ্কা। পরিপূর্ণভাবে যিনি সদ্কা করেন অর্থাৎ মনের মধ্যে আগত ও প্রত্যাগত সকল দৃশ্য, শব্দ, গন্ধ, অনুভূতি, চিন্তা ইত্যাদি পরিপূর্ণভাবে প্রত্যক্ষ করেন তিনি সাদেক, অর্থাৎ সত্যদর্টা।
  3. ৩সালাতArabic: সালাতআল্লাহ ও তাঁহার রসুলের সঙ্গে সংযোগ প্রচেষ্টার নাম সালাত । রসুলের সংযোগই আল্লাহর সংযোগ । এই সংযোগ অর্থাৎ সালাত যে করিয়াছে তাহাকে মুসল্লি বলে । মুসল্লির চরিত্রের পরিচয় দ্রষ্টব্য (৭০৪১৯-৩৫)। কর্মই সালাতের উপাদান ।
  4. ৪জিকিরArabic: জিকিরস্মরণ ও সংযোগকে জিকির বলে । স্মরণ হইতে আরম্ভ এবং সংযোগে উহার পরিপূর্ণতা ।
  5. ৫তস্বীহ ও হামদ্‌Arabic: তস্বীহ ও হামদ্‌তস্বীহ অর্থ আপন রবের পবিত্রতা প্রকাশ করা। সৃষ্টির মধ্যে আল্লাহর হামদ্‌ প্রেশংসা) স্বাভাবিক ভাবেই প্রকাশিত হইতেছে কিন্ত নিয়মানের সৃষ্টি তাঁহার প্রশংসা করিতে অক্ষম এবং কখনও করেনা__ইহারা করে তস্বীহ। জিন এবং মানুষের মন আমিতের কারণে স্বাভাবিক ভাবে তস্বীহ করিতে পারে না।