সোসাইটি

আমাদের দর্শন

শিশুমনের মতো মোহশূন্য, বিদ্বেষহীন ও শান্তিময় মানবজীবনের পথ।

একটি অতৃপ্ত সত্তা ছুটে চলে পরম শান্তিময় অবস্থা নির্বাণের দিকে। আর এ লক্ষ্যেই মহাপুরুষদের অনুসারীরা নিরন্তর তাঁদের অনুসরণ করে চলেছেন। প্রাচীনকাল থেকেই মহাপুরুষগণ নির্বাণ বা নাজাতের দিকে মহাজাগতিক উত্তরণের জন্য আমাদের ধ্যান শিক্ষা দিয়ে চলেছেন।

মাওলা শাহ্‌ সূফী সদর উদ্দিন আহ্‌মদ চিশ্‌তী (আ.) আমাদের জ্ঞানময় শান্তি ও নির্মোহ, ধীরস্থির পথের দিশা দিয়েছেন। ধ্যান-সালাতের মাধ্যমে আমরা মানসিকভাবে শক্তিশালী হয়ে পরম শান্তিময় জীবনের দিকে অগ্রসর হচ্ছি।

শিশুর মন থাকে স্বচ্ছ, মোহশূন্য এবং জাগতিক প্রভাবমুক্ত। কিন্তু সমাজব্যবস্থা তাকে গড়ে তোলে কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের শিক্ষায়। আমরা ধ্যান-সালাতের মাধ্যমে পুনরায় শিশুমনের মতো মোহশূন্য হয়ে, জাতি-ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সকলের প্রতি বিদ্বেষহীন মানসিকতায় শান্তিময় মানবজীবন যাপন করতে চাই।