সোসাইটি
লক্ষ্য ও উদ্দেশ্য
শান্তি, স্বচ্ছ মন ও বিদ্বেষহীন জীবনের পথে মাওলার দর্শন ধারণ ও পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া।
মানুষের অতৃপ্ত সত্তা চিরকাল পরম শান্তির সন্ধান করে। মাওলা শাহ্ সূফী সদর উদ্দিন আহ্মদ চিশ্তী (আ.) পবিত্র কোরআনের দর্শনের মধ্য দিয়ে আমাদের সেই পথের দিশা দিয়েছেন: ধ্যান-সালাতের মাধ্যমে নিজেকে জানা, মোহ থেকে মুক্ত হয়ে আবার শিশুমনের মতো স্বচ্ছ হওয়া, এবং জাতি-ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সকলের প্রতি বিদ্বেষহীন থাকা। সাদরিয়া সোসাইটি এই দর্শন ধারণ করে, রক্ষা করে এবং পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে চায়।
লক্ষ্য
এমন এক সম্প্রদায়, যেখানে মাওলার কোরআন-দর্শন প্রজন্মের পর প্রজন্ম অবিকৃতভাবে বেঁচে থাকে, আর মানুষ ধ্যান-সালাতের মাধ্যমে শান্ত, স্বচ্ছ ও বিদ্বেষহীন জীবন যাপন করে।
উদ্দেশ্য
১. সংরক্ষণ: মাওলার সমগ্র রচনা মূল পাঠ অক্ষুণ্ণ রেখে সংরক্ষণ করা, কারণ দর্শন বেঁচে থাকে তাঁর নিজের কথায়। ২. সবার কাছে পৌঁছে দেওয়া: তাঁর লেখা পড়ার, শোনার ও অনুবাদের উপযোগী করে দেশে-বিদেশে সবার কাছে পৌঁছে দেওয়া। ৩. চর্চা: ধ্যান-সালাতের চর্চায় মোহশূন্য, ধীরস্থির ও মানসিকভাবে শক্তিশালী জীবনের পথে একে অপরের সাথী হওয়া। ৪. একত্র করা: বিশ্বের নানা প্রান্তে, নানা পেশা, দরবার ও ধর্মের যেসব মানুষ এই দর্শন জীবনে গ্রহণ করেছেন, তাঁদের এক আন্তর্জাতিক সম্প্রদায়ে যুক্ত করা।
আমাদের কাজ
পরবর্তী প্রজন্মের শিক্ষা: আমাদের সন্তানেরা যেন এই দর্শন ঠিকভাবে বুঝতে ও গ্রহণ করতে পারে, তার জন্য শেখার সুযোগ তৈরি করা। সম্প্রদায়কে যুক্ত ও একত্র রাখা: নিয়মিত যোগাযোগ, সুসম্পর্ক ও একটি সামাজিক ব্যবস্থা, যাতে পারিবারিক ও সামাজিক জটিলতা কমে এবং কেউ নিজেকে একা না ভাবেন। দায়িত্ব: আর্থিক, সামাজিক ও শিক্ষামূলক দায়িত্ব প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী পালন করবেন। কাউকে কোনো কিছুতে বাধ্য করা হবে না; ভুল বোঝাবুঝি হলে আমরা একসাথে বসে তা মিটিয়ে নেব।
মুর্শিদের দর্শনে আমরা এক ।