সালাত
মুদ্রিত বইয়ের সঙ্গে মিলিয়ে সংজ্ঞাগুলো সংশোধন করা হচ্ছে। প্রতিটি শব্দ যাচাই হওয়ার সঙ্গে সঙ্গে সংশোধন যোগ করা হবে।
আল্লাহ ও তাঁহার রসুলের সঙ্গে সংযোগ প্রচেষ্টার নাম সালাত । রসুলের সংযোগই আল্লাহর সংযোগ । এই সংযোগ অর্থাৎ সালাত যে করিয়াছে তাহাকে মুসল্লি বলে । মুসল্লির চরিত্রের পরিচয় দ্রষ্টব্য (৭০৪১৯-৩৫)। কর্মই সালাতের উপাদান । এই কারণে ইমাম জাফর সাদেক (আ) বলিয়াছেন 8 “সম্যক কর্ম সম্যক সময়ে যথাবিহীত সম্পাদনের নাম সালাত।” সকল কর্ম ও চিন্তাকে ভেঙ্গে ভেঙ্গে তার স্বরূপকে জ্ঞান দ্বারা বিস্তারিতভাবে দেখার নাম সালাত । কর্মকে যতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্ত করিয়া দেখা যায় ততই সালাতের গভীরতা আসে।
উৎস: কোরান দর্শন — শব্দ সংজ্ঞা, পৃষ্ঠা ২১