← সব সংজ্ঞাRead in English →

৯

ফোরকান

Arabic: ফোরকান

মুদ্রিত বইয়ের সঙ্গে মিলিয়ে সংজ্ঞাগুলো সংশোধন করা হচ্ছে। প্রতিটি শব্দ যাচাই হওয়ার সঙ্গে সঙ্গে সংশোধন যোগ করা হবে।

ইহা উচ্চমানের সৃষ্টিরহস্যের জ্ঞান বিশেষ । বস্তজগত, ভাবজগত এবং কর্মজগতের সর্বপ্রকার ভাল-মন্দ বিচার করিবার মত উচ্চমানের এক প্রকার যোগ্যতাকে ফোরকান বলে । কোরানের অপর নাম ফোরকান নহে। এইরূপ ধারণা ভ্রান্ত। “ফরক' শব্দ হইতে ফোরকান, অর্থাৎ প্রভেদকারী জ্ঞান। ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা, শের্ক-তৌহিদ ইত্যাদি সবকিছুর ফরককারী বা প্রভেদ নির্ণয়কারী মহাজ্ঞানকে ফোরকান বলে । ফোরকান সর্বযুগেই খাস ব্যক্তির উপর নাজেল হইতেছে (৮৪ ২৯)।

উৎস: কোরান দর্শন — শব্দ সংজ্ঞা, পৃষ্ঠা ২২